বিডিও অফিস ভাঙচুর বিতর্কে এবার কড়া পদক্ষেপ কমিশনের কবলে তৃণমূল বিধায়ক
January 22, 20265:14 pm

ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডব এবং অভিযুক্তদের বরণ করে নেওয়ার ঘটনায় বড়সড় আইনি জটিলতায় পড়লেন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। এই নজিরবিহীন ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও এবার সরাসরি হস্তক্ষেপ করল নির্বাচন কমিশন। অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করার জন্য নির্বাচন কমিশন কড়া নির্দেশ দিয়েছে।
কমিশনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে আজ বিকেল ৫টার মধ্যে এফআইআর প্রক্রিয়া সম্পন্ন করে জেলা নির্বাচনী আধিকারিককে বিস্তারিত রিপোর্ট পাঠাতে হবে। স্থানীয় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও পুলিশি পদক্ষেপ না হওয়ায় এই কঠোর অবস্থান নিল কমিশন। এই নির্দেশ কার্যকর হওয়ার পর প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।