৩১ জানুয়ারিতেই ফের বঙ্গ সফরে অমিত শাহ! লোকসভার আগে কোন মহাবর্তা দেবেন শাহেনশাহ?

বাংলার ক্ষমতা দখলে মরিয়া পদ্ম-শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের রেশ কাটতে না কাটতেই চলতি মাসের শেষে রাজ্যে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ৩১ জানুয়ারি শিলিগুড়িতে একটি মেগা যুব সম্মেলনে যোগ দেবেন তিনি। এক মাসের ব্যবধানে মোদী-শাহের এই ঘনঘন বঙ্গ সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শাহের এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
নির্বাচনী বৈতরণী পার করতে বঙ্গ বিজেপির নেতাদের কাছে কেন্দ্রীয় হেভিওয়েটদের প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই উত্তরবঙ্গকে পাখির চোখ করে শিলিগুড়ির সভা থেকে রণকৌশল স্থির করতে পারেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে গেরুয়া শিবিরের কর্মীদের মধ্যে। এখন দেখার, শিলিগুড়ির সভা থেকে তৃণমূল সরকারকে নিশানা করে শাহ কোন নতুন বার্তা দেন এবং কর্মীদের কোন নয়া টোটকা দেন।