বিপজ্জনক পথে পাথর নিক্ষেপ! রেলের কড়া অ্যাকশনে শ্রীঘরে ৬৬৫ জন

বিপজ্জনক পথে পাথর নিক্ষেপ! রেলের কড়া অ্যাকশনে শ্রীঘরে ৬৬৫ জন

ট্রেনে পাথর ছোড়া এখন আর নিছক দুষ্টুমি নয়, বরং গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করছে ভারতীয় রেল। ২০২৫ সালের শেষার্ধে দেশজুড়ে পাথর নিক্ষেপের ১,৬৯৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যার প্রেক্ষিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে প্রশাসন। সরকারি সম্পত্তি রক্ষা এবং যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে রেলওয়ে সুরক্ষা বল ইতিমধ্যেই ৬৬৫ জনকে গ্রেফতার করেছে।

রেলের পরিসংখ্যানে উত্তর ভারতে এই অপরাধের প্রবণতা সর্বাধিক দেখা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাধারণ নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। রেল জানিয়েছে, এই ধরণের নাশকতামূলক কাজে লিপ্ত হলে ভবিষ্যতে আরও কঠিন মাশুল গুণতে হবে। যাত্রী সুরক্ষায় কোনো আপস না করে নজরদারি আরও জোরদার করছে কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *