‘জন আব্রাহাম অভিনয় জানতেন না!’ ধুম অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বি-টাউন

‘জন আব্রাহাম অভিনয় জানতেন না!’ ধুম অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বি-টাউন

বলিউড অভিনেতা জন আব্রাহামের অভিনয় দক্ষতা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা মন্তব্য করেছেন ‘ধুম’ খ্যাত অভিনেত্রী রিমি সেন। বর্তমানে দুবাইয়ে রিয়েল এস্টেট ব্যবসায় সফল রিমি জানান, ক্যারিয়ারের শুরুতে জন অভিনয়ে দক্ষ ছিলেন না, বরং একজন মডেল হিসেবেই পরিচিত ছিলেন। তবে জন নিজের সীমাবদ্ধতা সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন বলেই মনে করেন রিমি।

রিমির মতে, জন মূলত অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করে নিজের শারীরিক গঠনকে গুরুত্ব দিতেন, যেখানে খুব বেশি অভিনয়ের প্রয়োজন পড়ত না। কারও সমালোচনায় কান না দিয়ে নিজের বুদ্ধিমত্তা ও দূরদর্শিতাকে কাজে লাগিয়েই জন আজ একজন সফল অভিনেতা ও প্রযোজক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। জনের এই কৌশলই তাঁকে ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে বলে জানান রিমি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *