চাকরি থাকবে তো? সরকারি আধিকারিকদের ‘লাল তালিকা’ প্রকাশ করে বড় হুঁশিয়ারি বিজেপি সভাপতির!
January 22, 20267:35 pm

রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানান, বেশ কিছু ডব্লুবিসিএস আধিকারিক এবং বিএলও-কে ইতিমধ্যে চিহ্নিত করেছে বিজেপি, যাঁদের চাকরির মেয়াদ এখনও অনেকটা বাকি। এই মন্তব্যকে সরকারি কর্মীদের প্রতি প্রকাশ্য হুমকি হিসেবে দেখছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
অন্যদিকে, আশা কর্মীদের ন্যূনতম বেতনের প্রতিশ্রুতি দিয়ে শমীক জানান, আগামী বিধানসভা নির্বাচনের ইস্তাহারে বিষয়টি গুরুত্ব পাবে। গোলমাল প্রসঙ্গে তিনি দাবি করেন, এসআইআর সম্পন্ন না করে কোনোভাবেই নির্বাচনে যাওয়া সম্ভব নয়। একই দিনে এক প্রাক্তন সরকারি আধিকারিকসহ তিন বিশিষ্ট ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন।