হাত মেলাতে ভুলে গেলেন? বিশ্বকাপের আগে ভারতকে নজিরবিহীন খোঁচা পাকিস্তানের!
January 22, 20268:20 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের এক প্রমোশনাল ভিডিওর মাধ্যমে ভারতকে কড়া খোঁচা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভিডিওটিতে দেখা যায়, জনৈক অস্ট্রেলীয় পর্যটককে বিদায় জানানোর সময় এক ট্যাক্সিচালক বলছেন, ‘হাত মেলাতে ভুলে গেলেন? মনে হচ্ছে প্রতিবেশী দেশেও কয়েক দিন থেকেছেন।’ সরাসরি নাম না নিলেও, এই মন্তব্যের লক্ষ্য যে ভারত তা স্পষ্ট।
মূলত গত এশিয়া কাপে জঙ্গি হামলার আবহে পাক ক্রিকেটারদের সাথে ভারতীয় দলের হাত না মেলানোর ঘটনাকে ঘিরেই এই বিতর্ক। এমনকি ট্রফি প্রদান অনুষ্ঠানেও পাক বোর্ড প্রধান মহসিন নকভির থেকে ভারত ট্রফি নেয়নি বলে অভিযোগ ওঠে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের এই ভিডিও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটীয় উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।