শীর্ষাসনে পরশুরাম না বিদ্যা? টিআরপি তালিকায় বড়সড় ওলটপালট, সেরা দশে নতুন চমক!

২০২৬ সালের দ্বিতীয় সপ্তাহের টিআরপি তালিকায় বড়সড় চমক দিল ‘পরশুরাম আজকের নায়ক’। ৭.৩ রেটিং নিয়ে শীর্ষস্থান দখল করে হাসি ফুটিয়েছে দর্শকদের মুখে। মাত্র ০.২ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। তবে লড়াই জারি রেখেছে ‘পরিণীতা’, ৬.৯ রেটিং নিয়ে তারা ধরে রেখেছে তৃতীয় স্থান। চতুর্থ স্থানে নাটকীয় মোড় নিয়ে টিকে আছে ‘রাঙামতি তীরন্দাজ’।
তালিকায় বিশেষ নজর কেড়েছে ‘তারে ধরি ধরি মনে করি’, যা পল্লবী শর্মার ম্যাজিকে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, ‘চিরসখা’ ষষ্ঠ স্থানে উঠে এসে স্লট ছিনিয়ে নিয়েছে ‘জোয়ার ভাঁটা’-র থেকে। তবে রেটিং কমেছে ‘লক্ষ্মী ঝাঁপি’ ও ‘চিরদিনই তুমি যে আমার’-এর। নন-ফিকশন বিভাগে ‘সারেগামাপা’ ও ‘দিদি নম্বর ১’ নিজেদের জনপ্রিয়তা বজায় রাখলেও মেগা সিরিয়ালের লড়াইয়ে টক্কর চলছে সেয়ানে সেয়ানে।