মোদি আসার আগেই ভোলবদল! পরিবেশ আদালতের ভর্ৎসনায় রাতারাতি জাগল বিশ্বভারতী

মোদি আসার আগেই ভোলবদল! পরিবেশ আদালতের ভর্ৎসনায় রাতারাতি জাগল বিশ্বভারতী

জাতীয় পরিবেশ আদালতের কড়া ধমক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন শান্তিনিকেতন সফরকে কেন্দ্র করে নড়েচড়ে বসল বিশ্বভারতী কর্তৃপক্ষ। হেরিটেজ ক্যাম্পাসের কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের গাফিলতি কাটাতে সম্প্রতি জেলা প্রশাসন ও বোলপুর পুরসভার সঙ্গে জরুরি বৈঠক সম্পন্ন হয়েছে। নিজস্ব পরিকাঠামো না থাকায় আপাতত পুরসভার অত্যাধুনিক যন্ত্রাংশ ব্যবহার করেই এই সাফাই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্জ্য নিষ্কাশনের জন্য একটি পরিকল্পিত নকশা তৈরি করে কেন্দ্রীয় মঞ্জুরি কমিশনে পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে। ক্যাম্পাসের সর্বত্র ডাস্টবিন বসানো এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে এলাকা দূষণমুক্ত রাখতে জেলা প্রশাসন ও পুরসভা যৌথভাবে কাজ করবে। ৯ বছর ধরে স্থায়ী ব্যবস্থা না গড়ায় পরিবেশকর্মীদের সমালোচনার মুখে পড়লেও, প্রধানমন্ত্রীর সফরের আগে আদালতের নির্দেশ মানতে এখন মরিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *