ট্রাম্পের নতুন মিম: গ্রিনল্যান্ড দখলে এবার সঙ্গী পেঙ্গুইন!
January 24, 20266:20 pm

গ্রিনল্যান্ড দখলের লক্ষ্যে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্মিত এক বিচিত্র মিম শেয়ার করেছে হোয়াইট হাউস। সেখানে দেখা যাচ্ছে, মার্কিন পতাকা হাতে একটি পেঙ্গুইনের পাশে বরফে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। ২০০৭ সালের এক তথ্যচিত্রের দৃশ্য ব্যবহার করে তৈরি এই মিমটি মূলত গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের অনড় অবস্থানেরই প্রতিফলন।
তবে উত্তর মেরুর গ্রিনল্যান্ড অভিযানে দক্ষিণ মেরুর পেঙ্গুইন ব্যবহার করায় সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। বিষয়টি নিয়ে ট্রাম্পকে বিদ্রুপ করছেন নেটিজেন ও সাংবাদিকরা। ইউরোপীয় দেশগুলো শুল্ক আরোপের হুমকিতে শঙ্কিত থাকলেও, ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, বলপ্রয়োগ নয় বরং জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই বিশাল বরফঢাকা ভূখণ্ডটি আমেরিকার প্রয়োজন।