জানুয়ারির শেষেই বিশাল ছাঁটাই! আমাজনে কাজ হারাচ্ছেন আরও ১৬ হাজার কর্মী

জানুয়ারির শেষেই বিশাল ছাঁটাই! আমাজনে কাজ হারাচ্ছেন আরও ১৬ হাজার কর্মী

নতুন বছরে বড়সড় সংকটের মুখে আমাজন কর্মীরা। চলতি জানুয়ারির শেষ সপ্তাহেই দ্বিতীয় পর্যায়ে ১৪ থেকে ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে এই মার্কিন ই-কমার্স জায়ান্ট। গত অক্টোবরে প্রথম দফার ছাঁটাইয়ের পর এটি তাদের ৩০ হাজার কর্মী ছাঁটাই পরিকল্পনারই অংশ। মূলত ওয়েব সার্ভিসেস, রিটেইল এবং প্রাইম ভিডিয়ো বিভাগের কর্মীরা এই প্রক্রিয়ায় কাজ হারাতে পারেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষের দাবি, আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে খরচ কমাতে এবং কাজের গতি বাড়াতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অনেকে এই পরিস্থিতির জন্য ক্রমবর্ধমান কৃত্রিম মেধার (AI) ব্যবহারকে দায়ী করছেন। তিন দশকের ইতিহাসে এটিই আমাজনের বৃহত্তম ছাঁটাই হতে চলেছে। আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই প্রক্রিয়া কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *