নাসিকের বিজেপি প্রার্থী বীরভূমের ভোটার! ফাঁস হলো বিস্ফোরক চক্রান্তের তথ্য
January 25, 20264:46 pm

মহারাষ্ট্রের নাসিক থেকে বিজেপি প্রার্থী হওয়া উজ্জ্বলা আপ্পা বুরুঙ্গুলের নাম বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় পাওয়া যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দুবরাজপুরের ১৯৪ নম্বর বুথের তালিকায় এই নাম অন্তর্ভুক্ত থাকায় বিএলও-কে জবাবদিহি করতে হচ্ছে। ঘটনার তদন্তে নির্বাচন কমিশন ইতিমধ্যেই অভিযুক্তকে নোটিশ পাঠিয়ে শুনানি শুরু করেছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি ও নির্বাচন কমিশনের গোপন আঁতাতের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় জিততে না পেরে বিজেপি পরিকল্পিতভাবে ভিনরাজ্যের ভোটারদের নাম এ রাজ্যে ঢোকাচ্ছে। তবে স্থানীয় বিজেপি বিধায়ক এই ঘটনাকে অনভিপ্রেত বলে দায় এড়িয়েছেন এবং জেলা প্রশাসনের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।