টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ ঘিরে চরম নাটকীয়তা: দল ঘোষণার পরও চূড়ান্ত সিদ্ধান্তে অনিশ্চয়তা!

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ ঘিরে চরম নাটকীয়তা: দল ঘোষণার পরও চূড়ান্ত সিদ্ধান্তে অনিশ্চয়তা!

২০২৬ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, স্কোয়াড ঘোষিত হলেও টুর্নামেন্টে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। বিশেষ করে নিরাপত্তা ইস্যুতে আইসিসি বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করার পর পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে, যার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে দলটির ভবিষ্যৎ।

পিসিবি প্রধান স্পষ্ট করেছেন যে, সরকার আসাম্মতি জানালে আইসিসি অন্য কোনো দলকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করতে পারে। লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে বোর্ড ‘এ’, ‘বি’ এবং ‘সি’ তিনটি বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে। ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ থেকে বিশাল রাজস্ব আয়ের সুযোগ থাকলেও, রাজনৈতিক ও কৌশলগত অবস্থানের কারণে শেষ পর্যন্ত পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে বলে জোরালো আশঙ্কা করা হচ্ছে।

xc

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *