ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস: মোদী সরকারকে বিশেষ শুভেচ্ছা হোয়াইট হাউসের
January 26, 202612:45 pm

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নয়াদিল্লিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে মার্কিন প্রশাসন। দুই দেশের কৌশলগত ঘনিষ্ঠতাকে ‘ঐতিহাসিক বন্ধন’ আখ্যা দিয়ে মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও প্রতিরক্ষা ও শক্তি খাতে সহযোগিতার প্রশংসা করেন। তিনি এই দিনটিকে দুই গণতান্ত্রিক শক্তির গভীর বন্ধুত্বের প্রতীক হিসেবে অভিহিত করে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কোয়াডের গুরুত্ব তুলে ধরেন।
এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব। দিল্লির ‘কর্তব্য পথে’ সামরিক সক্ষমতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের মেলবন্ধনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ‘বন্দে মাতরম্’ ও ‘আত্মনির্ভর ভারত’ থিমে সাজানো এই আয়োজনে ৩০টি নজরকাড়া ট্যাবলোর মাধ্যমে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত অগ্রগতির চিত্র বিশ্বমঞ্চে প্রদর্শিত হয়েছে।