নাটকীয় মোড় পেরিয়ে টি২০ বিশ্বকাপে খেলতে রাজি পাকিস্তান

নাটকীয় মোড় পেরিয়ে টি২০ বিশ্বকাপে খেলতে রাজি পাকিস্তান

আসন্ন টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘ টালবাহানার অবসান ঘটিয়ে অবশেষে টুর্নামেন্টে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বোর্ড প্রধান মহসিন নকভির দীর্ঘ বৈঠকের পর এই ঘোষণা করা হয়েছে। আগে ম্যাচ বয়কটের জল্পনা থাকলেও পিসিবি নিশ্চিত করেছে যে তারা টুর্নামেন্টের কোনো ম্যাচই বর্জন করছে না।

আইসিসি-র কঠোর নিষেধাজ্ঞার আশঙ্কায় পাকিস্তান তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসেছে বলে মনে করা হচ্ছে। সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এক মাসব্যাপী এই মেগা টুর্নামেন্টে অংশ নিতে কোনো বাধা নেই জেনে এখন স্বস্তিতে ক্রিকেট বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *