বলিউডে কি কোণঠাসা এ আর রহমান? ‘ধর্মীয় বিভাজন’ বিতর্কে বোমা ফাটালেন ওয়াহিদা!
January 27, 202610:10 am

এ আর রহমানের সাম্প্রদায়িক পক্ষপাত ও হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ কমে যাওয়ার মন্তব্যে এবার মুখ খুললেন অভিনেত্রী ওয়াহিদা রেহমান। তিনি জানান, এসব বিতর্কে জড়াতে চান না এবং শান্তিতে থাকতে আগ্রহী। তাঁর মতে, কর্মক্ষেত্রে ওঠানামা ও পরিবর্তন জীবনের স্বাভাবিক অঙ্গ, যা সব দেশেই ঘটে থাকে।
ওয়াহিদা জানান, নির্দিষ্ট সময়ের পর নতুন মুখ আসায় পুরনোদের জায়গা সরে যাওয়া অস্বাভাবিক নয়। এর আগে রহমান অভিযোগ করেছিলেন, অ-সৃজনশীল মানুষের দাপটে তিনি কোণঠাসা হচ্ছেন। তবে অস্কারজয়ী এই পরিচালক সাফ জানান, তিনি এখন কাজের পেছনে না ছুটে পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করছেন।