এসআইআর নোটিস আসতেই হার্ট অ্যাটাক! নদিয়া ও মালদহে প্রাণ হারালেন ২ জন

এসআইআর নোটিস আসতেই হার্ট অ্যাটাক! নদিয়া ও মালদহে প্রাণ হারালেন ২ জন

রাজ্যে এসআইআর (SIR) নোটিস ঘিরে বাড়ছে আতঙ্ক। নদিয়ার তেহট্টে নথিতে নামের পদবিতে অসঙ্গতি থাকায় শুনানি ও ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় অসুস্থ হয়ে পড়েন আহিবা বিবি। সোমবার মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চরম মানসিক চাপের কারণেই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

অন্যদিকে, মালদহের নুরপুরে একই আতঙ্কে মৃত্যু হয়েছে শেখ শরিফুল নামে এক প্রৌঢ়ের। দুই ছেলের ভোটার কার্ডে পিতার নামের অমিল থাকায় বাড়িতে নোটিস পৌঁছায়। মঙ্গলবার শুনানির দিন থাকলেও তার আগেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। প্রশাসনিক জটিলতা ও পরিচয়পত্র হারানোর আশঙ্কায় দুই জেলায় এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *