শাহিদের পর্দায় ফেরা: কে এই ভয়ঙ্কর গ্যাংস্টার হুসেন উস্তরা?

শাহিদের পর্দায় ফেরা: কে এই ভয়ঙ্কর গ্যাংস্টার হুসেন উস্তরা?

বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিয়ো’-তে শাহিদ কপূর ফুটিয়ে তুলছেন আটের দশকের কুখ্যাত গ্যাংস্টার হুসেন উস্তরার চরিত্র। এনকাউন্টার স্পেশালিস্ট প্রদীপ শর্মার মতে, উস্তরা ছিলেন চরম আগ্রাসী ও নৃশংস। তাঁর নামের আক্ষরিক অর্থ ‘ক্ষুর’, কারণ তিনি দাড়ি কামানোর ক্ষুর দিয়েই শত্রুদের দেহ ফালা ফালা করে নিজের খুনের ছাপ রেখে যেতেন।

ভয়ঙ্কর এই অপরাধী আবার মুম্বই পুলিশের ‘ইনফরমার’ হিসেবেও কাজ করতেন। দাউদ ইব্রাহিম সংক্রান্ত গোপন তথ্য দিয়ে তিনি গোয়েন্দাদের সাহায্য করেছিলেন। তবে অপরাধ জগতে তাঁর নৃশংসতা এতটাই বেশি ছিল যে চিকিৎসকরাও তাঁর হামলার ধরণ দেখে আঁতকে উঠতেন। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্দায় উন্মোচিত হবে এই গ্যাংস্টারের জীবনের শিহরণ জাগানো অজানা সব অধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *