মার্চে শনির মহাগোচর: ৪ রাশির খুলছে ভাগ্যের দুয়ার, অর্থ-উন্নতিতে ভরে উঠবে জীবন!

মার্চে শনির মহাগোচর: ৪ রাশির খুলছে ভাগ্যের দুয়ার, অর্থ-উন্নতিতে ভরে উঠবে জীবন!

২০২৬ সালের মার্চ মাসে গ্রহরাজ শনি তাঁর অবস্থানের এক বড় পরিবর্তন করতে চলেছেন। আগামী ২১ মার্চ বিকেল ৪টেয় শনিদেব উত্তরাভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পদে প্রবেশ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির এই নক্ষত্র পরিবর্তন বারোটি রাশির ওপর প্রভাব ফেললেও, ৪টি রাশির জাতক-জাতিকাদের জন্য এটি ‘বাম্পার’ সৌভাগ্য বয়ে আনবে। জেনে নিন সেই তালিকায় কারা রয়েছেন:

মিথুন রাশি

কেরিয়ার ও ব্যবসায় অভূতপূর্ব সাফল্যের যোগ রয়েছে। চাকুরিজীবীরা বড় কোনো পদ বা পদোন্নতি পেতে পারেন। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য এটিই সেরা সময়। পাশাপাশি আর্থিক শ্রীবৃদ্ধি ও দাম্পত্য কলহ মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে। কর্মক্ষেত্রে যেমন দায়িত্ব বাড়বে, তেমনই সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগলে তা থেকে মুক্তি মিলতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ বড় কোনো লাভের যোগ রয়েছে।

মকর রাশি

শনির এই গোচর মকর রাশির জাতকদের পারিবারিক জীবনে সুখ-শান্তি ফিরিয়ে আনবে। সম্পত্তি বা গাড়ি কেনা নিয়ে জটিলতা থাকলে তা কেটে যাবে। ভ্রমণের যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকরা এই সময়ে তাঁদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। ভাই-বোনেদের সঙ্গে পুরনো বিবাদ মিটে গিয়ে সম্পর্কের উন্নতি হবে। যারা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। অপূর্ণ কোনো ইচ্ছা এই সময়ে পূরণ হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *