SIR: এবার কমিশনের তলব মেহতাব হোসেনকে, রবিবার শুনানির নির্দেশ
January 29, 202611:53 am

শামি এবং লক্ষ্মীরতনের পর এবার নির্বাচন কমিশনের স্ক্যানারে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। ভোটার তালিকায় নামের বানান বিভ্রাট সংশোধনের জন্য তাঁকে আগামী রবিবার তলব করা হয়েছে।
বারুইপুরের মল্লিকপুর আব্দুস সকুর হাইস্কুলে মেহতাবকে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে। জানা গেছে, মেহতাব এবং তাঁর মায়ের নামের বানানে কিছু অসঙ্গতি থাকার কারণেই এই ভেরিফিকেশন বা শুনানির নোটিশ পাঠানো হয়েছে। মেহতাব নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।