মান-অভিমান ভুলে এক মঞ্চে দিলীপ-শুভেন্দু, ভোটের আগে কি সমীকরণ বদলাচ্ছে পদ্মশিবিরে?

মান-অভিমান ভুলে এক মঞ্চে দিলীপ-শুভেন্দু, ভোটের আগে কি সমীকরণ বদলাচ্ছে পদ্মশিবিরে?

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপিতে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটিয়ে কাছাকাছি আসছেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ। সম্প্রতি দুর্গাপুরে কেন্দ্রীয় পর্যবেক্ষকের উপস্থিতিতে এক মঞ্চে দুই নেতার উপস্থিতি এবং শুভেন্দুর মুখে দিলীপ ঘোষের প্রতি নজিরবিহীন সম্মানসূচক সম্বোধন রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি করেছে। বিশেষ করে শুভেন্দুর মুখে ‘দিলীপ দা’ ডাক বিজেপির অন্দরে বরফ গলার স্পষ্ট লক্ষণ হিসেবেই দেখছেন কর্মীরা।

দলীয় সূত্রের খবর, ভোটের মুখে বঙ্গ বিজেপির হেভিওয়েট নেতাদের একজোট করতে দিল্লির হাইকম্যান্ডের কড়া নির্দেশ রয়েছে। অমিত শাহের গত কলকাতা সফরে দিলীপ ঘোষের গুরুত্ব বৃদ্ধির পর থেকেই তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে নতুন বার্তা পৌঁছেছে নিচুতলায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে দিলীপ ঘোষও আগের চেয়ে অনেক বেশি সংযত। ব্যক্তিগত আক্রমণ সরিয়ে রেখে দলীয় স্বার্থে দুই শীর্ষ নেতার এই নমনীয় অবস্থান রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা|

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *