বেলডাঙা হিংসায় এবার NIA, ‘তিলকে তাল’ করার অভিযোগে সরব অধীর!

বেলডাঙা হিংসায় এবার NIA, ‘তিলকে তাল’ করার অভিযোগে সরব অধীর!

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া হিংসার তদন্তভার গ্রহণ করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের মধ্যেই রাজ্য পুলিশের হাত থেকে এই মামলার দায়িত্ব নিল তারা। গত ১৬ জানুয়ারি সুজাপুর কুমারপুর গ্রামের আলাই শেখের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। এই ঘটনায় ইতিমধ্যেই ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর অশান্তি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও।

তবে বেলডাঙা কাণ্ডে এনআইএ তদন্তকে কড়া ভাষায় সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তাঁর মতে, গ্রামের যুবকের মৃত্যুতে এটি ছিল একটি স্বতঃস্ফূর্ত জনবিক্ষোভ, যা ‘তিলকে তাল’ করার চেষ্টা করা হচ্ছে। অধীরবাবু এই ঘটনার জন্য পুলিশ ও প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেছেন। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার এই কেন্দ্রীয় তদন্তকে স্বাগত জানিয়ে এর পেছনে গভীর ষড়যন্ত্র ও দেশবিরোধী যোগসূত্রের অভিযোগ তুলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *