সংক্রান্তিতে কি হাড়কাঁপানো শীত ফিরছে? হাওয়া অফিসের বড় পূর্বাভাসে চাঞ্চল্য! – এক ঝলক

সংক্রান্তিতে কি হাড়কাঁপানো শীত ফিরছে? হাওয়া অফিসের বড় পূর্বাভাসে চাঞ্চল্য! – এক ঝলক

একঝলক ডেস্ক:

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রার ওঠানামা চললেও মঙ্গলবার থেকে ফের পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। মকর সংক্রান্তির দিন থেকে দক্ষিণবঙ্গে শীতের দাপট বাড়বে এবং মাঘের শুরুতে জমিয়ে ব্যাটিং করবে ঠান্ডা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশে থাকলেও বুধবার থেকে তা আরও কমার সম্ভাবনা রয়েছে। শুষ্ক আবহাওয়ার পাশাপাশি সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নামতে পারে। উত্তর দিনাজপুরে শীতল দিনের পরিস্থিতি থাকলেও মকর সংক্রান্তিতে ফের কনকনে ঠান্ডা অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রির ঘরে নামতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়ার বিশেষ পরিবর্তন না হলেও সংক্রান্তিতে শীতের নতুন স্পেল শুরু হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *