৪৮ ঘণ্টায় একলাফে ১৬ হাজার সস্তা সোনা! বাজেটের সকালে মধ্যবিত্তের জন্য কি বড় চমক?
February 1, 20269:44 am

গত দু’দিনে সোনা ও রুপোর দামে রেকর্ড পতনে বড়সড় স্বস্তি পেল মধ্যবিত্ত। কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম দশ গ্রামে প্রায় ১৬ হাজার টাকা কমেছে। একইভাবে রুপোর দর কিলোপ্রতি ৮৩ হাজার টাকা হ্রাস পাওয়ায় বাজারে শোরগোল পড়ে গিয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে এই ব্যাপক দরপতন ঘটলেও ভবিষ্যতে দাম আবারও বাড়ার আশঙ্কা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
আজ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই মুহূর্তে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের নজর বাজেটের দিকে। গত বছরের মতো এবারও সোনার আমদানি শুল্ক কমানো হবে কি না, তা নিয়েই চলছে জল্পনা। এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আগামী দিনে মূল্যবান এই দুই ধাতুর দাম আরও কমবে নাকি ফের সাধারণের নাগালের বাইরে চলে যাবে।