২০ রাজ্যে বিজেপির সরকার এমনি হয়নি! বাজেটের সকালেই বিরোধীদের চ্যালেঞ্জ দিলীপের
February 1, 202610:57 am

২০২৬ সালের বাজেট পেশের আগে মোদী সরকারের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করলেন প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিরোধীদের কড়া বার্তা দিয়ে তিনি জানান, দেশের মঙ্গলের কথা ভেবেই এই বাজেট করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে মানুষ এমনি এমনি তিনবার নির্বাচন করেনি এবং দেশের ২০টি রাজ্যে বিজেপির সরকার জনআস্থারই প্রতিফলন।
সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার ঠিক আগেই দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর বলে দাবি করেন তিনি। বাজেটকে কেন্দ্র করে দেশজুড়ে চরম উত্তেজনা ও প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে, বিশেষত আয়কর কাঠামো ও সিলিন্ডারের মূল্যবৃদ্ধির আবহে।