রোহিত শেট্টির বাড়িতে গভীর রাতে ব্যাপক গুলি, আতঙ্কে বলিউড

রোহিত শেট্টির বাড়িতে গভীর রাতে ব্যাপক গুলি, আতঙ্কে বলিউড

রবিবার গভীর রাতে মুম্বইয়ের জুহু এলাকায় পরিচালক রোহিত শেট্টির বাসভবন লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালায় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। রাত ১২টা ৪০ মিনিট নাগাদ ঘটা এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। তবে সৌভাগ্যবশত, গুলিবর্ষণের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়েই জুহু থানা ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। ব্যক্তিগত শত্রুতা নাকি কোনো অপরাধচক্র এর পেছনে রয়েছে, তা খতিয়ে দেখতে পরিচালকের বাড়ির নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *