ভারতীয় শেয়ার বাজারে বিদেশিদের সরাসরি বিনিয়োগের সুযোগ, বড় ঘোষণা নির্মলার
February 1, 202612:52 pm

দেশের আর্থিক বাজারকে শক্তিশালী করতে তিনটি বড় পদক্ষেপ নিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এখন থেকে বিদেশি ব্যক্তিরা সরাসরি ভারতীয় শেয়ারে বিনিয়োগ করতে পারবেন এবং তালিকাভুক্ত কো ম্পা নিতে তাঁদের মালিকানার সীমাও বাড়ানো হচ্ছে। এছাড়া কর্পোরেট বন্ডের তারল্য সংকট মেটাতে তৈরি হচ্ছে নতুন মার্কেট-মেকিং কাঠামো।
এই ঘোষণার পরেই শেয়ার বাজারে চাঙ্গাভাব লক্ষ্য করা গেছে। সেনসেক্স ও নিফটি উভয়েই উর্ধ্বমুখী। টাটা স্টিল বা ইনফোসিসের মতো শেয়ারে পতন হলেও সান ফার্মা ও রিলায়েন্সের দর বেড়েছে। বিশেষ করে প্রতিরক্ষা খাতের শেয়ারে ব্যাপক গতি দেখা যাচ্ছে, যা বৈশ্বিক পুঁজি আকর্ষণে ইতিবাচক ভূমিকা নেবে বলে ধারণা করা হচ্ছে।