বিদায়বেলায় শীতের ঝোড়ো ব্যাটিং, একধাক্কায় স্বাভাবিকের নিচে নামল তাপমাত্রা

বিদায়বেলায় শীতের ঝোড়ো ব্যাটিং, একধাক্কায় স্বাভাবিকের নিচে নামল তাপমাত্রা

বিদায় নেওয়ার আগে ফের স্বমহিমায় ফিরল শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় পারদ নেমেছে ১৫.২ ডিগ্রিতে, যা স্বাভাবিকের চেয়ে কম। শহর ও পার্শ্ববর্তী এলাকায় রাত ও ভোরে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে নতুন করে আর জাঁকিয়ে হাড়কাঁপানো শীত পড়ার সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও কুয়াশার দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ৫০ মিটারে নামার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা কুয়াশা থাকলেও আকাশ মূলত পরিষ্কার থাকবে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছেন আবহবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *