বাজেটে কি শুধুই বিড়ি? নির্মলার ঘোষণা নিয়ে তৃণমূল বিধায়কের চরম কটাক্ষ! – এক ঝলক

একঝলক ডেস্ক:
২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশের পর বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করে জানান, এবারের বাজেটে শ্রমিক ও কৃষকদের প্রাপ্তি বলতে কেবল সস্তা দরের বিড়ি। অর্থমন্ত্রীকে বিদ্রূপ করে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য কোনো বিশেষ দিশা নেই এই বাজেটে। নিজের জীবনের স্মৃতি টেনে তিনি কেন্দ্রের এই সিদ্ধান্তকে চরম ব্যাঙ্গাত্মকভাবে আক্রমণ করেছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে ‘ভিশনলেস’ আখ্যা দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একে স্রেফ সময়ের অপচয় বলে দাবি করেছেন। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বাজেটে বাংলার যুবক ও কৃষকদের স্বার্থ সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। নির্মলা সীতারামনের বাজেট ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে এখন কেন্দ্র-বিরোধী সংঘাত তুঙ্গে। বাংলার প্রতি বঞ্চনার এই ইস্যুকে হাতিয়ার করে শাসকদল আগামী দিনে তাদের রাজনৈতিক লড়াই আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছে।