নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা! উত্তপ্ত জাতীয় রাজনীতি

নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মমতা! উত্তপ্ত জাতীয় রাজনীতি

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর (এসআইআর) স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশন ও রাজ্যের সিইও-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মাইক্রো-অবজারভার নিয়োগে জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘন করা হয়েছে। আগামী বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাতের আগেই এই আইনি পদক্ষেপ রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, পর্যাপ্ত প্রশিক্ষণহীন পর্যবেক্ষক নিয়োগ করে ভোটার তালিকা সংশোধনের নিরপেক্ষতা নষ্ট করা হচ্ছে। সোমবারের বৈঠকের আগে কমিশনের ওপর চাপ সৃষ্টি করতেই এই জোড়া কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *