মোথাবাড়িতে কংগ্রেসের দুর্গে ধস: সাবিনার ‘মিশনে’ বড় ভাঙন

মোথাবাড়িতে কংগ্রেসের দুর্গে ধস: সাবিনার ‘মিশনে’ বড় ভাঙন

মালদহের মোথাবাড়ি বিধানসভায় বড়সড় ভাঙন ধরাল শাসক দল তৃণমূল। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে উত্তর পঞ্চানন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪ জন কংগ্রেস সদস্য ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। এর ফলে ১০ আসন নিয়ে ক্ষমতায় থাকা কংগ্রেসের বোর্ড এখন পতনের মুখে।

দলবদল প্রসঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন একে নিজের ‘মিশন’ বলে দাবি করেছেন। তিনি জানান, তার এলাকার ১১টি অঞ্চলের মধ্যে ১০টিই তৃণমূলের দখলে ছিল। এবার শেষ পঞ্চায়েতটিতেও ভাঙন ধরায় অনাস্থা আনা এখন সময়ের অপেক্ষা মাত্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *