বেসামাল অর্থনীতি সামলাতে নির্মলার দাওয়াই, বাজেটে বড় চমক!
February 2, 20268:22 am

সংস্কারে জোর দিয়ে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আয়কর কাঠামো অপরিবর্তিত থাকলেও বিশ্ব বাজারের অনিশ্চয়তা রুখতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিদেশি বিনিয়োগে। পরিকাঠামো উন্নয়ন ও উৎপাদন ব্যয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিকেই এই বাজেটের মূল লক্ষ্য বা ‘পাখির চোখ’ করা হয়েছে।
দেশের অর্থনীতিতে ব্যবসার পরিবেশ সহজ করতে একগুচ্ছ সংস্কারের পথে হেঁটেছেন অর্থমন্ত্রী। কঠোর পদক্ষেপের বদলে ধাপে ধাপে উন্নয়নের কৌশলে গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। মূলত শিল্পায়ন ও লগ্নি বৃদ্ধির মাধ্যমে ভারতের অর্থনৈতিক ভিত মজবুত করার প্রয়াস নিয়েছেন তিনি।