ইউপিকে হারিয়ে এলিমিনেটরে দিল্লি: জেমিমার ব্যাটে বাজিমাত

ইউপিকে হারিয়ে এলিমিনেটরে দিল্লি: জেমিমার ব্যাটে বাজিমাত

মহিলা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইউপি ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে এলিমিনেটরের টিকিট নিশ্চিত করল দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে ইউপি ২০ ওভারে ১২২ রান সংগ্রহ করে। দিল্লির হয়ে বল হাতে দাপট দেখান মারিজান কাপ, তিনি একাই শিকার করেন ৩টি উইকেট।

রান তাড়া করতে নেমে ১৮.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। ওপেনার লরা উলভার্টের ৪৭ এবং অধিনায়ক জেমিমা রডরিগসের অপরাজিত ৩৪ রানের ইনিংসে জয় সহজ হয়। এই জয়ের ফলে ৮ পয়েন্ট নিয়ে টানা চতুর্থবার প্লে-অফে জায়গা করে নিল দিল্লি ক্যাপিটালস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *