‘বাংলা কি তবে বাংলাদেশ?’ বাজেটে চরম বঞ্চনার অভিযোগে মোদী সরকারকে বিঁধলেন অভিষেক!

‘বাংলা কি তবে বাংলাদেশ?’ বাজেটে চরম বঞ্চনার অভিযোগে মোদী সরকারকে বিঁধলেন অভিষেক!

২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে বাংলাকে ব্রাত্য রাখার অভিযোগে সরব হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৮৫ মিনিটের দীর্ঘ বক্তৃতায় একবারও বাংলার নাম না থাকায় তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি একে ‘সৎ মায়ের আচরণ’ বলে কটাক্ষ করেন। তাঁর দাবি, শিল্প ও রেল করিডরের কয়েকটি ঘোষণা করা হলেও কর্মসংস্থান বা আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ খাতে বাংলাকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় বঞ্চনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক জানান, ২০২১ সালের হারের পর বিজেপি সরকার আবাসন বা ১০০ দিনের কাজে বাংলাকে ১০ পয়সাও দিলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। বাংলার মানুষকে ‘অত্যাচার’ করার এই নীতির জবাব আসন্ন নির্বাচনে জনতা ব্যালটেই দেবে বলে তিনি হুঙ্কার ছাড়েন। এই দিশাহীন বাজেট বাংলার উন্নয়নে কোনো ছাপ ফেলবে না বলেও দাবি তাঁর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *