ফাঁস হওয়া ইমেলে প্রিন্স অ্যান্ড্রুর গোপন ‘কেচ্ছা’, বিপাকে ব্রিটিশ রাজপরিবার
February 2, 20269:43 am

যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে নিজ কন্যাদের ছবি পাঠিয়ে নতুন বিতর্কে জড়ালেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু। সম্প্রতি ফাঁস হওয়া নথিতে দেখা যায়, এপস্টেইন সাজাপ্রাপ্ত হওয়ার পরেও অ্যান্ড্রু তাঁকে নিজের মেয়েদের ব্যক্তিগত ছবি ও শুভেচ্ছাবার্তা পাঠাতেন। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে চরম অস্বস্তিতে পড়েছে রাজপরিবার।
তদন্তে প্রাপ্ত ইমেলে অ্যান্ড্রুর সাথে এপস্টেইনের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে, যেখানে এক রুশ নারীর সঙ্গে নৈশভোজের প্রস্তাবও ছিল। এর আগে রাজকীয় পদবি ও সুযোগ-সুবিধা হারানো অ্যান্ড্রুর বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে আপত্তিকর ছবিও নথিতে যুক্ত করা হয়েছে। এই ঘটনাপ্রবাহে ব্রিটিশ রাজপরিবারের ভাবমূর্তি ফের বড়সড় ধাক্কা খেল।