বিস্ফোরক সিদ্ধান্ত! বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান? উত্তাল ক্রিকেট দুনিয়া

বিস্ফোরক সিদ্ধান্ত! বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান? উত্তাল ক্রিকেট দুনিয়া

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সবুজ সংকেত দিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এক্স হ্যান্ডলে এক পোস্টে জানানো হয়েছে, কলম্বোয় নির্ধারিত ১৫ ফেব্রুয়ারির হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে না পাক দল। যদিও পিসিবি এখনও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। রাজনৈতিক টানাপোড়েন ও বাংলাদেশের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার রেশ ধরেই এমন চরম সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

ভারতের বিরুদ্ধে না খেললে আইসিসির নিয়মে বড়সড় পয়েন্ট ও রান রেটের লোকসানে পড়বে পাকিস্তান। আইসিসি সবসময় বাণিজ্যিক স্বার্থে দু’দেশকে একই গ্রুপে রাখলেও ২০১০ সালের পর এই প্রথম গ্রুপ পর্বে ভারত-পাক দ্বৈরথ না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বয়কটের ফলে পাকিস্তান দুটি মূল্যবান পয়েন্ট হারাবে, যা তাদের সেমিফাইনালের পথ কঠিন করে তুলতে পারে। উত্তপ্ত পরিস্থিতিতে আইসিসি এখন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *