বাংলার জন্য প্রথম বুলেট ট্রেন! মাত্র ৩ ঘণ্টায় শিলিগুড়ি থেকে বারাণসী পৌঁছানোর অবিশ্বাস্য ঘোষণা রেলমন্ত্রীর

বাংলার জন্য প্রথম বুলেট ট্রেন! মাত্র ৩ ঘণ্টায় শিলিগুড়ি থেকে বারাণসী পৌঁছানোর অবিশ্বাস্য ঘোষণা রেলমন্ত্রীর

কেন্দ্রীয় বাজেটে বড় চমক দিয়ে শিলিগুড়ি-বারাণসী রুটে বাংলার প্রথম বুলেট ট্রেন চালুর ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই হাই-স্পিড করিডরটি বারাণসী থেকে পাটনা হয়ে শিলিগুড়ি পৌঁছাবে, যা ভবিষ্যতে গুয়াহাটি পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, এই দীর্ঘ পথ অতিক্রম করতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা ৫৫ মিনিট। উত্তর ও পূর্ব ভারতের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এই প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।

রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য রেকর্ড ১৪ হাজার ২০৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বুলেট ট্রেন ছাড়াও ডানকুনির সঙ্গে গুজরাটের সুরাটকে যুক্ত করতে নতুন ফ্রেট করিডর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। রেলমন্ত্রী জানান, রেলের আধুনিকীকরণ ও পরিকাঠামো উন্নয়নে এই বিপুল বিনিয়োগ কর্মসংস্থান ও বাণিজ্যে নতুন গতি আনবে। তবে জমিজট ও প্রশাসনিক বাধার কারণে কলকাতা মেট্রোর কিছু প্রকল্পের কাজ ধীরগতিতে চলায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *