দিল্লিতে মমতার মেজাজ হারানো ও হেনস্থার অভিযোগ ওড়াল পুলিশ
February 2, 20267:16 pm

বঙ্গভবনে অবস্থানরত ‘এসআইআর’ (SIR) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দিল্লি পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাণক্যপুরীতে পুলিশকর্মীদের সঙ্গে সরাসরি তর্কে জড়ান তিনি। তৃণমূল নেত্রীর দাবি, নির্বাচন কমিশনে আসা সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। যদিও দিল্লি পুলিশ এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
স্পেশাল কমিশনার দেবেশ চন্দ্র শ্রীবাস্তব জানান, কোনো পুলিশকর্মী ভেতরে প্রবেশ করেননি। মূলত মুখ্যমন্ত্রীর ‘জেড প্লাস’ (Z+) নিরাপত্তা নিশ্চিত করতেই বঙ্গভবনের বাইরে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশের আগাম বার্তা মেনেই এই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয় এবং সাধারণের চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি বলেও দাবি পুলিশের।