ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান! কড়া হুঁশিয়ারি গাভাসকারের
February 2, 20267:50 pm

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ বয়কটের ঘোষণা করেছে পাকিস্তান সরকার। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে নির্ধারিত এই মেগা ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে হতবাক ক্রিকেট বিশ্ব। শেষ মুহূর্তে প্রতিবেশী দেশের এমন খামখেয়ালিপনায় ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার। তিনি এই আচরণের বিরুদ্ধে আইসিসি-র কাছে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।
পাকিস্তান ম্যাচ বয়কট করলে টুর্নামেন্টে পয়েন্ট হারানোর পাশাপাশি বড়সড় আর্থিক ও কূটনৈতিক সংকটে পড়তে পারে। এর ফলে ২০২৮ সালের মহিলা বিশ্বকাপের আয়োজক স্বত্ব হারানো এবং পিএসএল-এ বিদেশি ক্রিকেটার পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, এখন সেদিকেই তাকিয়ে ক্রীড়ামহল।