৫০ বছর পর ফের চাঁদে মানুষ: দিনক্ষণ জানাল নাসা

৫০ বছর পর ফের চাঁদে মানুষ: দিনক্ষণ জানাল নাসা

দীর্ঘ পাঁচ দশক পর চাঁদের কক্ষপথে চার মহাকাশচারীকে পাঠাচ্ছে নাসা। প্রতিকূল আবহাওয়ার কারণে তারিখ পিছিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে পাড়ি দেবে শক্তিশালী ‘আর্টেমিস-২’ মিশন। ১০ দিনের এই অভিযানে নভশ্চররা চাঁদের মাটিতে না নামলেও মহাকাশযানটি উপগ্রহটিকে প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে।

রিড ওয়াইজম্যানের নেতৃত্বে এই বিশেষ দলে থাকছেন ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসেন। স্পেস লঞ্চ সিস্টেমে চড়ে ওরিয়ন মহাকাশযানটি প্রায় ৪,৬০০ মাইল পথ অতিক্রম করবে। ২০২২ সালের ‘আর্টেমিস-১’ মিশনের সাফল্যের পর এটিই নাসার সবচেয়ে বড় পদক্ষেপ, যা ভবিষ্যতে মানুষের চন্দ্রবিজয়ের পথকে আরও প্রশস্ত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *