দিল্লি সফরে খালি হাতেই মমতা? কমিশনে ‘আসাম্মানিত’ হয়ে বৈঠক বয়কট মুখ্যমন্ত্রীর!

দিল্লি সফরে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে নজিরবিহীন ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কমিশনের বৈঠকে তাঁদের প্রতিনিধিদের আসাম্মান ও অপমান করা হয়েছে, যার প্রতিবাদে তিনি বৈঠক বয়কট করেন। এর আগে বঙ্গভবনে দিল্লি পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি মৃত ব্যক্তিদের পরিবারকে সঙ্গে নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে দীর্ঘ আলোচনার পরও নিজের দাবি আদায় করতে না পেরে তিনি এই কঠোর সিদ্ধান্ত নেন।
অন্যদিকে, বিরোধীদের দাবি মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ আদতে একটি ‘নাটক’। বিজেপি শিবিরের মতে, এসআইআর প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার যে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তথ্য ও প্রমাণের অভাবে কমিশন তা গ্রাহ্য করেনি। নিজের কোনো বায়নাক্কা ধোপে না টেকাতেই মুখ্যমন্ত্রী এমন আক্রমণাত্মক মেজাজ ধারণ করেছেন বলে দাবি করছে গেরুয়া মহল। সব মিলিয়ে মমতার এই দিল্লি সফর কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হলো বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।