নির্বাচন কমিশনে বেনজির সংঘাত: বৈঠক বয়কট করে কড়া হুঁশিয়ারি মমতার
February 2, 20268:27 pm

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ‘দুর্ব্যবহার’ ও ‘আপনাদের কথা শুনব কেন’ মন্তব্যের প্রতিবাদে দিল্লিতে বৈঠক বয়কট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ ও আতঙ্কে মৃত্যুর অভিযোগ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে আলোচনা। কমিশনারের আচরণকে ‘উদ্ধত’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বিজেপির দালালি করলে পরিণাম জগদীপ ধনখড়ের মতোই হবে।
মমতার অভিযোগ, কমিশন পরিকল্পিতভাবে এআই ব্যবহার করে ভোটার তালিকায় গরমিল করছে। এসআইআর-এ আক্রান্ত হিন্দু ও সংখ্যালঘু পরিবারগুলোকে নিয়ে কমিশনে গিয়ে মমতা প্রশ্ন তোলেন, এই মৃত্যুর দায় কে নেবে? কমিশন সদর্থক পদক্ষেপ না করলে আগামীতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূলের দাবি, স্বচ্ছতা প্রমাণে কমিশন বৈঠকের সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক।