ডিএ নিয়ে বড় ঘোষণা? রাজ্য বাজেটে কি সুখবর দিচ্ছে নবান্ন!

ডিএ নিয়ে বড় ঘোষণা? রাজ্য বাজেটে কি সুখবর দিচ্ছে নবান্ন!

আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি নিয়ে তুঙ্গে জল্পনা। গত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে বিধানসভা নির্বাচনের আগে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বড় কোনো সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন কর্মীরা।

অন্যদিকে, বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। অষ্টম পে কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মীরা এগিয়ে থাকলেও, রাজ্য সরকার শেষ পর্যন্ত কত শতাংশ ডিএ বাড়ায় সেদিকেই নজর সবার। মঙ্গলবারের শহীদ মিনার সমাবেশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বাড়ছে উত্তাপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *