মাধ্যমিক পরীক্ষার মাঝে ভয়াবহ বিস্ফোরণ! কোচবিহারে অল্পের জন্য প্রাণরক্ষা ২০০ পরীক্ষার্থীর
February 2, 20268:30 pm
মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জের নাককাটিগাছ হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তীব্র আতঙ্ক ছড়ায়। মিড-ডে মিলের রান্না চলাকালীন পাইপ লিক করে সিলিন্ডারে আগুন লেগে যায়। বিপদ বুঝে স্কুল কর্মীরা দ্রুত জ্বলন্ত সিলিন্ডারটি স্কুলমাঠে ফেলে দিলে সেটি বিকট শব্দে ফেটে যায়।
এই ঘটনায় প্রায় ২০০ জন পরীক্ষার্থীর প্রাণ সংশয় তৈরি হলেও বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বিস্ফোরণের শব্দে পড়ুয়ারা আতঙ্কিত হয়ে পড়লে শিক্ষকরা তাদের সাহস জুগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, সাময়িক বিড়ম্বনার পর পড়ুয়ারা ফের নির্বিঘ্নেই পরীক্ষা সম্পন্ন করেছে।