ডলারের রাজত্ব শেষ? জিনপিংয়ের হুঙ্কারে কাঁপছে বিশ্ববাজার!
February 2, 20269:05 pm

বিশ্ববাজারে মার্কিন ডলারের একাধিপত্য খর্ব করতে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর দাবি, বৈশ্বিক মুদ্রা হিসেবে ডলারের জায়গা নিতে প্রস্তুত চিনা ‘ইউয়ান’। আন্তর্জাতিক বাণিজ্য ও গ্লোবাল রিজার্ভে ইউয়ানকে শক্তিশালী করার এই ঘোষণা কূটনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে, যা আমেরিকার জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে।
ট্রাম্প প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চিন এই মহাপরিকল্পনা সাজাচ্ছে। ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহারের মার্কিন নীতির পাল্টা হিসেবে ব্রিকস মুদ্রার জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই জিনপিংয়ের এই বিস্ফোরক বার্তা সামনে এল। শনিবার প্রকাশিত এক ভাষণে তিনি স্পষ্ট করেন, অর্থনৈতিক মহাশক্তি হতে বিশ্বস্ত ও শক্তিশালী নিজস্ব মুদ্রার কোনো বিকল্প নেই।