ডেঙ্গুতে চলতি বছর ৩ জনের মৃত্যু, এক দিনে শনাক্ত ১৮- ১ঝলক

ডেঙ্গুতে চলতি বছর ৩ জনের মৃত্যু, এক দিনে শনাক্ত ১৮- ১ঝলক

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এটি চলতি ২০২৬ বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তৃতীয় মৃত্যুর ঘটনা।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। নতুন করে প্রাণ হারানো ব্যক্তিটি ঢাকা বিভাগের বাসিন্দা। এর আগে গত ১২ ও ১৯ জানুয়ারি ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের।

আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, চট্টগ্রাম বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা বিভাগে চারজন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনজন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে দুইজন (সিটি কর্পোরেশনের বাইরে) ও রাজশাহী বিভাগে একজন (সিটি কর্পোরেশনের বাইরে) হাসপাতালে ভর্তি রয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শীতকালেও ডেঙ্গুর এই প্রকোপ নিয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *