তুষারপাতে প্রাণহীন দুই কিশোর, চার দিন পাহারা দিল পোষ্য পিটবুল

তুষারপাতে প্রাণহীন দুই কিশোর, চার দিন পাহারা দিল পোষ্য পিটবুল

হিমাচল প্রদেশের চাম্বার তুষারপাতে রিল ভিডিও বানাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই কিশোর। হাড়কাঁপানো ঠান্ডায় চার দিন ধরে সেই নিথর দেহ দুটি আগলে রেখেছিল তাদেরই পোষ্য পিটবুল। প্রতিকূল আবহাওয়া ও ভারী তুষারপাত উপেক্ষা করে অবুঝ প্রাণীর এমন রাজকীয় ও অনুগত পাহারার দৃশ্য দেখে বাকরুদ্ধ এলাকাবাসী।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আধুনিকতার নেশায় পাহাড়ের বিপজ্জনক খাঁজে ভিডিও করতে গিয়ে এমন করুণ পরিণতিতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়। চরম সংকটেও মালিকের প্রতি কুকুরের অকৃত্রিম আনুগত্য ও ভালোবাসার এই নজির এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *