ভ্যালেন্টাইনস উইকে প্রেমে মজেছে রোহিনী, পাহাড়ের কোলে হাতছানি দিচ্ছে নতুন ঠিকানা
February 3, 20268:28 am
শিলিগুড়ির কোলাহল ছেড়ে ভ্যালেন্টাইনস উইককে সামনে রেখে পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়ের কোল ঘেঁষা রোহিনীতে। মাত্র ২০-২৫ কিলোমিটার দূরত্বের এই মনোরম গন্তব্যে সবুজ বাগান ও মেঘে ঢাকা পথ উপভোগ করতে ভিড় জমাচ্ছেন যুগলরা।
তরুণ প্রজন্মকে আকর্ষণ করতে সেজে উঠেছে স্থানীয় হোমস্টে ও রিসর্টগুলো। নিরিবিলি পরিবেশে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে বাইক বা গাড়িতে করে সহজেই পৌঁছে যাওয়া যাচ্ছে এই পাহাড়ি ঠিকানায়।