বাজেটে বাজিমাত: স্বাস্থ্যখাতে লক্ষাধিক চাকরির সুযোগ ও প্রশিক্ষণের মহাধামাকা!
February 3, 20268:50 am

২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে স্বাস্থ্যখাতে কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সরকারের লক্ষ্য অনুযায়ী, আগামী এক বছরে এই ক্ষেত্রে কয়েক লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হবে। বিশেষ করে ‘কেয়ার ইকোসিস্টেম’-এর আওতায় ১.৫ লক্ষ মাল্টি-স্কিলড কেয়ারগিভারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, যা হোম কেয়ার ও নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের পথ প্রশস্ত করবে।
এ ছাড়াও, অ্যালাইড হেলথ প্রফেশনালদের জন্য নতুন প্রতিষ্ঠান স্থাপন এবং জেলা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার তৈরির ঘোষণা করা হয়েছে। এর ফলে ল্যাব টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট ও মনোরোগ বিশেষজ্ঞদের চাহিদা কয়েক গুণ বাড়বে। পাশাপাশি তিনটি নতুন আয়ুর্বেদ ইনস্টিটিউট ও মেডিক্যাল ট্যুরিজম হাব তৈরির সিদ্ধান্ত বেসরকারি হাসপাতালেও বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করেছে।