প্রেমিকার ঘরেই নৃশংস পরিণতি! মুজাফফরনগরে ত্রিকোণ প্রেমের শেষ পরিণতি জানলে শিউরে উঠবেন

প্রেমিকার ঘরেই নৃশংস পরিণতি! মুজাফফরনগরে ত্রিকোণ প্রেমের শেষ পরিণতি জানলে শিউরে উঠবেন

উত্তরপ্রদেশের মুজাফফরনগরে পরকীয়ার জেরে সঞ্জীব ওরফে জীবন নামে এক যুবককে শ্বাসরোধ করে খুনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দীর্ঘ ১২ বছরের প্রণয়ঘটিত সম্পর্কের টানাপোড়েনে প্রেমিকা সোনিয়া ও তার বর্তমান প্রেমিক সাদিক মিলে এই খুনের নীল নকশা তৈরি করে। গত ৩১ জানুয়ারি দেখা করার অজুহাতে সরবট এলাকার একটি ভাড়া বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় সঞ্জীবকে।

পুলিশি তদন্তে জানা গেছে, সোনিয়ার সঙ্গে শারীরিক সম্পর্কের সুযোগে আচমকা তার গলায় দড়ি পেঁচিয়ে ধরে সাদিক। পালানোর চেষ্টা করলেও সোনিয়া শক্ত করে হাত চেপে ধরায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় সঞ্জীবের। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহ চাদরে মুড়িয়ে পাশের একটি নালায় ফেলে দেয় অভিযুক্তরা। সিসিটিভি ফুটেজ ও পুলিশের বিশেষ টিমের তৎপরতায় অভিযুক্ত প্রেমিক-প্রেমিকাকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *