সুগার থেকে কোলেস্টেরল: তেঁতুলের গুণাগুণে অবাক হবেন আপনিও!
February 3, 20269:32 am

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং কোলেস্টেরল কমাতে পাকা তেঁতুল মহৌষধ হিসেবে কাজ করে। গবেষকদের মতে, তেঁতুলে থাকা ফেনোলিক যৌগ হৃদরোগ প্রতিরোধে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। এতে থাকা ফাইবার ওজন কমাতেও সাহায্য করে।
তবে অতিরিক্ত তেঁতুল খেলে রক্ত পাতলা হওয়া বা হজমের সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা সুস্থ থাকতে প্রতিদিন ১০-২০ গ্রাম তেঁতুল খাওয়ার পরামর্শ দিচ্ছেন। এটি শরীর থেকে অতিরিক্ত ফ্লোরাইড বের করে লিভার ও হার্টকে সুরক্ষিত রাখে।